
রাজশাহী , শনিবার: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হলো ‘বিশ্ববিদ্যালয় পরিক্রমা’ আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। ‘মাদক নির্মূলে করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও রাজশাহী বিভাগের এইচএসসি-২০২৪ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনার মাধ্যমে শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাইদুর রহমান খান। তিনি বলেন, "বিশ্ববিদ্যালয় পরিক্রমা শিক্ষার্থীদের যে সম্মাননা প্রদান করছে, তা অত্যন্ত প্রশংসনীয়। দেশের মেধাবী শিক্ষার্থীদের পাশে সমাজসেবা অধিদপ্তর সবসময় থাকবে এবং দরিদ্র মেধাবীদের জন্য যেকোনো সহায়তা দিতে প্রস্তুত।"
অনুষ্ঠান উদ্বোধক: বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব), রাজশাহী, এনডিসি খোন্দকার আজিম আহমেদ,প্রধান আলোচক: এআরসি ডেভেলপমেন্টস, রাজশাহী, ব্যবস্থাপনা পরিচালক, মেজর মো: হাফিজুর রহমান মোল্লা (অব.) , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ পুলিশ কমিশনার, রাজশাহী মেট্রোপলিটান পুলিশ, মোহাম্মদ আবু সুফিয়ান পুলিশ, রাজশাহী কলেজ,অধ্যক্ষ প্রফেসর মুহঃ যহুর আলী ,
শহীদ এ.এইচ. এম কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজ, অধ্যক্ষ প্রফেসর ড. মো: ইলিয়াছ উদ্দিন , ,শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজ, অধ্যক্ষ প্রফেসর খান মো: মাইনুল হক, পিএইচ.ডি. , মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, রাজশাহী,অতিরিক্ত পরিচালক মো: আলী আসলাম হোসেন , বরেন্দ্র কলেজ, রাজশাহী অধ্যক্ষ রণজিৎ কুমার সাহা , ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ,সহযোগী অধ্যাপক ও প্রধান বায়োমেডিকেল ইঞ্জি. এবং জনস্বাস্থ্য প্রকৌশলী স্বপন কুমার সরকার ,
সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় পরিক্রমার সম্পাদক ও প্রকাশক হারুন অর রশিদ তার বক্তব্যে বলেন, "একটি শিক্ষিত জাতি গঠনে মেধাবী শিক্ষার্থীদের সম্মানিত করা এবং তাদের অনুপ্রেরণা দেওয়া অত্যন্ত জরুরি। বিশ্ববিদ্যালয় পরিক্রমা এ কাজ দীর্ঘদিন ধরে করে আসছে এবং ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে।"
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পত্রিকাটির বার্তা সম্পাদক আশিক সরকার ও মাহাতির হোসেন শান্ত।
আলোচনা পর্ব শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। সংবর্ধনার পর শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় পরিক্রমা দেশব্যাপী এক যুগেরও বেশি সময় ধরে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়ে আসছে।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল