
রাজধানীর গুলশান-বারিধারায় কূটনৈতিক এলাকায় (ডিপ্লোম্যাটিক জোন) ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত সজল হোসেন পলাশকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৯ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে শিশুটিকে গুলশান থানা পুলিশ সোমবার (১০ মার্চ) দুপুর ১টার দিকে মেডিকেল চেকআপের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।
গুলশান থানা জানায়, পলাশ শিশুটিকে বাসায় একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন বলে ভিক্টিমের পরিবারের অভিযোগ। শিশুটি তার মায়ের কাছে বিষয়টি জানালে গুলশান থানায় এসে অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেন তার মা।
জানা গেছে, হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে শিশুটির চিকিৎসা চলছে।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল