কুমিল্লা থেকে গাজীপুরের কালীগঞ্জে প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে দুই দফা ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার (১২ মার্চ) রাতে ৭ জনকে আসামি করে মামলা করেছেন ওই তরুণী।
অভিযুক্ত ফরিদ পালোয়ান (২৫) কালীগঞ্জের মুক্তারপুর হরিদেবপুরের গ্রামের মৃত মিয়ার উদ্দিন পালোয়ানের ছেলে।
মামলার বরাত দিয়ে কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, ওই তরুণীর (২৪) সঙ্গে ফরিদের এক বছর আগে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্প্রতি প্রেমিক ফরিদ প্রেমিকাকে সামনাসামনি দেখার বায়না ধরেন। গত ১৭ ফেব্রুয়ারি তরুণী কুমিল্লা থেকে গাজীপুরের কালীগঞ্জে দেখা করতে আসেন। ফরিদ তাকে রিসিভ করে সারা দিন মোটারসাইকেলে ঘোরাঘুরি শেষে মেয়েটিকে নিয়ে এক বন্ধুর বাড়িতে রাত্রিযাপন করেন এবং ধর্ষণ করেন। ১০ মার্চের মধ্যে বিয়ের করার আশ্বাস দিয়ে পরদিন তরুণীকে বাড়ি পাঠিয়ে দেন।
তিনি বলেন, ৯ মার্চ তরুণীকে ঢাকায় আসতে বলেন ফরিদ। তিনি যাত্রী আসার পর ফরিদ তাকে একটি বাসায় নিয়ে বন্ধুদের নিয়ে ধর্ষণ করেন। তরুণী অসুস্থ হয়ে পড়লে তাকে দাঁড় করিয়ে রেখে ওষুধ আনা কথা বলে ভেগে যায় ফরিদ। ঠিকানা সংগ্রহ করে কারীগঞ্জের বাড়িতে আসলে ফরিদের মা ও বোন মিলে ভুক্তভোগীকে মারধর করেন।
ওসি আরও বলেন, অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল