রাজধানীর উত্তরায় ভোক্তা অধিকারের বিশেষ অভিযানে এক মুদি দোকানের গোডাউনে সয়াবিন তেল মজুত থাকার প্রমাণ পাওয়া গেছে, যদিও দোকানে তেলের সঙ্কট দেখানো হচ্ছিল।
অভিযান চলাকালে দোকানিরা জানান, তাদের কাছে সয়াবিন তেল নেই। কিন্তু পরবর্তীতে গোডাউনে গিয়ে দেখা যায়, বিপুল পরিমাণ তেল মজুত করে রাখা হয়েছে। এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, তেল মজুত থাকার পরও তা অস্বীকার করা এক ধরনের প্রতারণা, যা ভোক্তা অধিকার লঙ্ঘনের শামিল।
অভিযানে সংশ্লিষ্ট বিক্রেতাকে ২০,০০০ টাকা জরিমানা করা হয় এবং দ্রুত তেল বিক্রির নির্দেশ দেওয়া হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল