
নিজস্ব প্রতিবেদক:
মুন্সীগঞ্জে বহুল আলোচিত জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আবু ইলিয়াস শান্ত সরকার (৩৬) হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বশির (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের বকচর এলাকার মেঘনা নদী থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে চর আব্দুল্লাহ নৌ পুলিশ। গ্রেফতারকৃত আসামি বশির বকচর এলাকার মুলকচান ফকিরের ছেলে। গত বছরের ১০ নভেম্বর মুন্সীগঞ্জ সদর থানায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত ৬ নং আসামী সে। যার মামলা নং-১৩, তারিখ ১০/১১/২০২৫ইং। এ বিষয়টি নিশ্চিত করেন চর আব্দুল্লাহ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান। এর আগে গত ১লা নভেম্বর শুক্রবার রাতে মুন্সীগঞ্জ সদর উপজেলার জাজিরা-বকচর সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরার ট্রলার ও ¯িপড বোটের সংঘর্ষে যুবদল নেতা শান্ত আহমেদের (৩৫) রহস্যজনক মৃত্যু হয়। নিহতের পরিবারের দাবি পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তাকে। তবে পুলিশের ধারণা মেঘনা নদীতে দ্রুত গতির ¯িপডবোট-ট্রলারের সংঘর্ষে মৃত্যু হয়েছে নিহত যুবদল নেতার। এ সময় আহত হয় শামীম হোসেন, শাহাদাৎ হোসেন, মিন্টু, কিবরিয়া মিজি। গত ১০ নভেম্বর মুন্সীগঞ্জ সদর থানায় ট্রলারে থাকা হোসেনকে প্রধান আসামী করে ৬ জনের বিরুদ্ধে আরেকটি মামলা করেন ওই ঘটনায় আহত শাহাদাৎ হোসেনের চাচাতো ভাই শামীম।
এ বিষয়ে কিবরিয়া মিজির সাথে যোগাযোগ করা হলে তিনি সেল ফোনে বলেন, আমি ষড়যত্রের শিকার। শাত্ন হত্যার ঘটনায় আমাকে মিথ্যা মামলায় আসমী করে বাড়ি ঘর ছাড়া করা হয়েছে। আমি প্রশাসনের কাছে এই হত্যার সুষ্ঠু তদন্ত চাই। এবং শান্ত হত্যার প্রকৃত আসামীদের গ্রেফতার চাই। নৌ দুর্ঘটনার অন্যতম যে আসামী নৌকার মাঝি গ্রেফতার এবং ১৬৪ জবানবন্দী প্রকৃত অপরাধী আসলো সবার সামনে।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল