চাঁদপুরের মতলব উত্তরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে সুরমা বেগম(৩৫) নামে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছে।
সোমবার (১৭ মার্চ) রাত ১১টার সময় উপজেলার দূর্গাপুর ইউনিয়নের মিঠুরকান্দি গ্রামে এঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত আব্দুল মজিদ নামে একজনকে আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করছেন মতলব উত্তর থানা অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক। ভুক্তভোগী গৃহবধূ ঢাকার আশুলিয়া থানা এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, মতলব উত্তর উপজেলার মিঠুরকান্দি গ্রামে মুক্তা মনির বাড়িতে ভুক্তভোগী সুরমা বেগম(৩৫) বেড়াতে আসলে রাতে বাথরুমে যাওয়ার পথে আ. মজিদ প্রকাশ টুটুলের(৪৩) সহায়তায় মো. মামুন(৪৫) মুখ চেপে ধরে ওই বাড়ি সংলগ্ন জনৈক নিজাম উদ্দিনের বাগানে জোরপূর্বক ধর্ষণ করে।
এ ঘটনায় মঙ্গলবার সন্ধায় (১৮ মার্চ) ওই গৃহবধু বাদী হয়ে মতলব উত্তর থানায় ধর্ষণের মামলা দায়ের করেন। মামলার পর অভিযান চালিয়ে জড়িতদের মধ্যে আব্দুল মজিদকে গ্রেফতর করে পুলিশ।
মতলব উত্তর অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক বলেন, এ ঘটনায় পর অভিযুক্ত আ. মজিদ প্রকাশ টুটুলকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল