রিপোর্টার নওগাঁঃ
বিস্ফোরক মামলায় গ্রেফতার হলেন বদল গাছী উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু খালেদ বুলু। সোমবার রাতে উপজেলার ভান্ডারপুর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি মঙ্গলবার সকালে (২৫ মার্চ) মুঠেফোনে নিশ্চিত করেছেন বদলগাছী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম।
গত ৪ঠা নভেম্বর রাত সাড়ে ৭টায় উপজেলার গোবরচাঁপা হাট নামক স্থানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুল ফটকের সামনে দুটো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া অবিস্ফোরিত ৬টি ককটেল উদ্ধার করেছিল থানা পুলিশ। এর ফলে পুরো বাজারে আতংক ছড়িয়ে পড়ে।
ঐ দিন তাত্ক্ষণিক বদল গাছী উপজেলা বিএনপির নেতা কর্মী আওয়ামী লীগ এই বিস্ফোরণ ঘটিয়েছে বলে তাদের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিয়ে মিছিল করেন এবং বিচার দাবি করেন।
স্হানীয় একাধিক জনগণ দাবি করেন, সেই দিন মিঠা পুর এর দিক থেকে দুটি মাইক্রোবাস এসে জয়বাংলা শ্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণ ঘটায়।
ঘটনার পরের দিন বেলাল হোসেন সৌখিন নামে বিএনপির এক নেতা বাদী হয়ে থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। যার নং-৭। মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের এজাহার নামীয় ৪০ জন নেতা-কর্মীসহ আরও অজ্ঞাত ৮০-১০০ জনকে আসামী করা হয়।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আবু খালেদ বুলু থানায় হওয়া বিস্ফোরক মামলার এজাহারনামীয় আসামী ছিলেন। সেই মামলার প্রেক্ষিতে সোমবার রাতে পুলিশ বিশেষ অভিযান চালায়। এসময় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল