
মাদারীপুর প্রতিনিধি
পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা মোতাবেক মাদারীপুর পরিবার পরিকল্পনা কার্যালয় এর উপ-পরিচালক জনাব মতিউর রহমান এবং সহকারী পরিচালক জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে সদর উপজেলার সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদুল ফিতরের ছুটি চলাকালীন সকল জরুরি সেবা চালু রয়েছে। গত ২৮ শে মার্চ ২০২৫ থেকে ঈদুল ফিতরের ছুটি চলমান থাকলেও জরুরি সেবার আওতাধীন গর্ভকালীন সেবা, প্রসব সেবা, প্রসব পরবর্তী সেবা, সাধারণ স্বাস্থ্যসেবা, কিশোর কিশোরী সেবাসহ অন্যান্য সকল জরুরি সেবা চালু রয়েছে। এ সময় সকল সেবা কেন্দ্রে জরুরি সেবা নিশ্চিত করা হয়েছে। এ সময় মাদারীপুর সদর উপজেলার প্রাণকেন্দ্রে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল এর অভ্যন্তরে অবস্থিত মা ও শিশু কল্যাণ কেন্দ্র, মস্তফাপুর , পেয়ারপুর, দুধখালি, ঘাটমাঝি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রসহ বেশ কিছু কেন্দ্রে নরমাল ডেলিভারি সেবা প্রদান করা হয় এবং সেবা গ্রহীতার চাহিদা অনুসারে পরিবার পরিকল্পনা পদ্ধতি সেবাও প্রদান করা হয়। উল্লেখ্য, মাদারীপুর সদর উপজেলায় মোট ১৫ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় তিনটি মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং ১৪ টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে। প্রতিটি কেন্দ্রে সকল সেবা বিনামূল্যে প্রদান করা হচ্ছে। মাদারীপুর সদর উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল সেবা অব্যাহত আছে। সেবা গ্রহীতারা ঈদের ছুটি চলাকালীন আন্তরিকতার সাথে জরুরি সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
এসময় মাদারীপুর সদর উপজেলা পেয়ারপুর ইউনিয়নের পরিবার কল্যান কেন্দ্রে গেলে দেখা যায়
উপসহকারী কমিউনিটি ম্যাডিকাল অফিসার, আরিফুজ্জামান জুয়েল ও পরিবার কল্যান পরিদর্শিকা মোসামাৎ খাদিজা বেগম জানান,
ঈদের ছুটিতেও আমরা অসুস্থ মানুষের কথা চিন্তা করে সেবা দিয়ে যাচ্ছি।এতে রোগী রা ও বেশ খুশি।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল