
ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় জাহানাবাদ এক্সপ্রেসেরড় ইঞ্জিনসহ ১টি বগি লাইনচ্যুত হয়ে ট্রেন চলাচল বন্ধ হওয়ার পর ১৪' ঘন্টা পর আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয় । ঢাকা থেকে খুলনা যাওয়ার পথে শুক্রবার(৯ মে) রাত ৯.১০ মিনিট
টে আউটারে লাইনচ্যুত হয় ট্রেনটি। ট্রেনের সামনের ইঞ্জিন এবং লাগেজ ভ্যান দুইটি এক লাইন হইতে অন্য লাইনের উপর চলে যায়। দুর্ঘটনার কারণে আপাতত পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় । রেল স্বাভাবিক করতে রাতেই রাজবাড়ী ও ঢাকা থেকে দুইটি উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত ট্রেনটি সরানোর চেষ্টা করে। শনিবার সকাল ৮ টা থেকে উদ্বারকারী দল,রেলপুলিশ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে এসে ক্রেন দিয়ে এটি সরানোের চেষ্টা করে। ট্রেনে থাকা যাত্রীরা রাতেই নিরাপদে বিভিন্ন গন্তব্যে চলে যায়। পরে পৌনে ১১ টার দিকে দুর্ঘটনাকবলিত ট্রেনটির ইঞ্জিন১ নং লাইন থেকে সরানো হয়।পরে ২ নং লেন দিয়ে ট্রেন চলাচল করানোের জন্য উপযুক্ত করা হয়। এ সময় জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে বেনাপোল পর্যন্ত যাওয়ার মধ্যে দিয়ে রেল চলাচল স্বাভাবিক হয়। এ ব্যাপারে
ভাঙ্গা জংশনের সহকারী রেল স্টেশন মাস্টার সুমন বাড়ৈ জানান, ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেসটি ভাঙ্গা রেল জংশন থেকে বের হওয়ার কিছুদূর গিয়ে ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়ে সামনের ইঞ্জিন এবং লাগেজ ভ্যান দুইটি এক লাইন থেকে অন্য লাইনের ওপর চলে যায়। এ কারনো পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে।
মোঃ সরোয়ার হোসেন
ভাঙ্গা, ফরিদপুর ।
মোবাঃ ০১৭৩১৭১১৯৪৭
১০ ৫.২৫
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল