
দেশ থেকে পালিয়ে ভারত গমনের সময় বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে যুবলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক জামিল আহম্মেদকে (৪২) আটক করেছে পুলিশ। আজ সোমবার (১৯ মে) দুপুরে তিনি এ পথে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু তার পাসপোর্ট স্টপ লিস্টে থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
জানা গেছে, জামিল আহম্মেদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা থাকায় তাকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ কর্তৃক গ্রেপ্তার দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।
বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আহমেদ গনমাধ্যমে জানান, সকালে বেনাপোল ইমিগ্রেশন ভবনে প্রবেশ করে বহির্গমন সিল মারার জন্য ডেস্কে পাসপোর্ট জমা দিলে সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার জামিল আহম্মেদকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল