
প্রতিবেদক:
আবদুল্লাহ নুর
গতকাল (২৯ই মে) রোজ বৃহস্পতিবার বেলা দুইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে চিন্তানামা'র আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সেমিনারে ‘শাপলা গণহত্যা ও মিডিয়ার নীরবতা; দায়, বিকৃতি ও বয়ানের রাজনীতি’ বিষয়ে আলোচনা করেন, দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান। ‘শাপলা ও জুলাই সংযোগ: তুলনামূলক পাঠ ও সফলতা-ব্যর্থতার নির্মোহ বিশ্লেষণ’ মর্মে আলোচনা রাখেন, লেখক ও গবেষক মুসা আল হাফিজ। ’শাহবাগের সাংস্কৃতিক কর্তৃত্বের উত্থান ও তার ভাঙন এবং পোস্ট-শাহবাগ বাংলাদেশে বুদ্ধিবৃত্তির নয়া মানচিত্র’ মর্মে আলোকপাত করেন, জবানের সম্পাদক রেজাউল করিম রনি। ‘গণমাধ্যম ও গণহত্যা: শাপলা ম্যাসাকারে প্রথম আলো-ডেইলিস্টারের ভূমিকা'র ডকুমেন্টস পেশ করেন, লেখক, চিন্তক ইফতেখার জামিল। এছাড়াও ‘আন্দোলনের উত্তরাধুনিক পাঠ: স্মৃতি, ইতিহাস ও রাজনৈতিক ব্যবহারের সমাজতত্ত্ব' নিয়ে আলোচনা করেন ইসলামী চিন্তা ও গবেষণা ইনস্টিটিউট এর ব্যবস্থাপনা পরিচালক হাসান আল ফিরদাউস।
এতে নির্বাহী সম্পাদক তাশরিফ মাহমুদ ও সহকারী সম্পাদক উবায়দুল্লাহ মাহমুদের যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন, চিন্তানামা সম্পাদক সাঈদ আবরার নদভী।
এ সময় দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান তার আলোচনায় বলেন, শাহবাগের ভারতীয় আধিপত্যবাদী বয়ানের বিপরীতে শাপলা আন্দোলন যদি না দাঁড়াতো বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা কঠিন হয়ে যেত। এখানে হয়তো কেউ কেউ এসেছিলেন ধর্ম রক্ষার আন্দোলন হিসেবে অথবা কেউ কেউ এসেছিলেন নবীর সম্মান রক্ষার জন্য। কিন্তু যারা সাংস্কৃতিক লড়াইটা বুঝতে পেরেছিলো তারা সেই জায়গা থেকে অংশগ্রহণ করেছিলো এবং তারা সেই লড়াইটা বুঝতে পেরেছিলো বলেই আমরা আজকে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি। আর এজন্যই আমি বলি, আমাদের জুলাইয়ের বিজয়ের মূল পাটাতন নির্মাণ হয়েছিলো শাপলা আন্দোলনে। তাই আমাদেরকে শাপলার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল