প্রতিনিধি
আবদুল্লাহ নুর
মালিবাগ জামিয়াসহ বেশ কিছু মাদরাসার শাইখুল হাদিস মাওলানা জাফর আহমদ হজের সফরে গিয়ে মক্কায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে মক্কার একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রোববার (১ জুন) মাওলানা জাফর আহমদের ছেলে তাঁর সফরসঙ্গী মাওলানা কুতুব জাফরী এই তথ্য জানিয়েছেন।
মাওলানা জাফর আহমদ কিছু দিন আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। তিনি এবারও হজে যাবেন বলে আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন। এজন্য অসুস্থতা সত্ত্বেও হজের সফরে অনড় থাকেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সড়ক দুর্ঘটনার পর থেকে তিনি মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছেন। ঠিকমতো হাঁটতেও পারেন না। ডাক্তাররা এবছর হজে যেতে নিষেধ করেছিলেন। তবে কিন্তু মক্কা-মদিনার প্রতি তাঁর ইশক ও মহব্বত অকল্পনীয়।
তাঁর জীবনের একট গুরুত্বপূর্ণ আমল হলে বেশি বেশি হজ ও ওমরাহ করা। দুই যুগেরও বেশি সময় ধরে তিনি ধারাবাহিকভাবে হজ পালন করে আসছেন।
অসুস্থ থাকায় মাওলানা জাফর আহমদ বড় ছেলে মাওলানা কুতুব জাফরীকে সঙ্গে নিয়ে হজের সফরে চলে যান। হুইল চেয়ারে করে হজের আমল শুরু করেন। এরই মধ্যে অসুস্থতা আরও বেড়ে যাওয়াতে মক্কার একটি হসপিটালে নিয়ে যাওয়া হয়।
ডাক্তাররা অবস্থা গুরুতর দেখে তাঁকে আইসিইউতে ভর্তি করেন।
মাওলানা জাফর আহমদের জন্য তাঁর পরিবার এবং ছাত্র-ভক্ত ও অনুরাগীদের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল