
অপি মুন্সী : শিবচর ( মাদারীপুর) প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মাহেন্দ্র গাড়িতে যাত্রীবাহী বাসের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুজন। হতাহতরা মাহেন্দ্র গাড়ির যাত্রী ছিলেন।
উপজেলার চুমুরদি ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ডে ঢাকা-বরিশাল মহাসড়কে আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ভাঙ্গা ইউনিটির দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত ও নিহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান। ওসি জানান, বরিশাল থেকে ঢাকাগামী মিজান পরিবহন নামের একটি বাস ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা তিনচাকার যান মাহেন্দ্র গাড়িকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে মাহেন্দ্র গাড়িতে থাকা চার যাত্রী নিহত হন। আহত তিনজনকে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
ওসি আরও জানান, আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে নিহতদের ৩ জনই শিবচর উপজেলার।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল