
কেন্দুয়া, নেত্রকোনা – ২০২৫ সেশনের বাকী সময়ের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দুয়া থানা শাখার নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সালাউদ্দিন আইয়ুবী এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন মোঃ কিরণ হোসেন।
এই মনোনয়ন প্রদান করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেত্রকোনা জেলা সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোঃ রেজুয়ান খান। তিনি বলেন, “আমাদের লক্ষ্য স্থির – গন্তব্য জান্নাতুল ফেরদৌস এবং যাত্রা সুদূরপ্রসারী, তাই আমাদের হতে হবে ভিশনারি। আত্মশুদ্ধি, জ্ঞান ও দক্ষতা বাড়িয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। নিজেদেরকে স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে নিরলস পরিশ্রম করতে হবে। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের নেতা হযরত মুহাম্মদ (সাঃ)-এর মতো কুরআন ও তাঁর সুন্নাহর অনুসরণ করতে হবে। নিজেদেরকে হতে হবে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক এবং অন্যদেরও সেই পথে উৎসাহিত করতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দুয়া থানা সেক্রেটারি সাইফুল ইসলামসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারি শিবিরের দায়িত্বশীলতা ও আদর্শিক পথে অগ্রসর হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও আদর্শিক রূপে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল