
ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় ডাকাত সর্দারসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। এসময় ডাকাতি হওয়া একটি ট্রাক ও ৩৭ ব্যারেল সয়াবিন তৈল উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার দিবাগত রাতে নারায়ণগঞ্জের পাগলা এলাকা থেকে ডাকাত সর্দার জুয়েল হোসেন ও সাব্বির আহমেদকে গ্রেফতার করা হয়।
আটকৃতরা হল, পটুয়াখালীর গলাচিপা থানার আলাদিন বাজার এলাকার জাকির হোসেনের পুত্র ডাকাত সরদার জুয়েল হোসেন (৩০) ও নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা এলাকার সাহাদাৎ হোসেনের পুত্র মোঃ সাব্বির আহম্মেদ (৩২)।
এঘটনায় ভাঙ্গা থানার এস,আই মোশারফ হোসেন জানান, ভাঙ্গা থানা এলাকায় গভীর রাতে মহাসড়কে একদল ডাকাত তেল ভর্তি একটি ট্রাক ডাকাতি করে নিয়ে যায়। সংবাদ পেয়ে ভাঙ্গা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাত সর্দার শাহাদাত হোসেন ও তার সহযোগী সাব্বির আহমেদকে ঢাকার নারায়ণগঞ্জ এলাকা থেকে তাদের দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হই। এরপর তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। এঘটনায় ভাঙ্গা থানায় একটি ডাকাতি মামলার রুজু করা হয়েছে।এছাড়া উদ্ধার হওয়া ৩৭ ব্যারেল সয়াবিন তেলের বাজার মুল্য ১২ লাখ দুই হাজার ৫০০ টাকা ও ট্রাকটির বাজার মূল্য অনুমান ৩৫ লাখ টাকা।

পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল