
অপি মুন্সী : শিবচর ( মাদারীপুর) প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের দক্ষিণ কাউলীবেড়া বায়তুন নূর জামে মসজিদ সংলগ্ন সড়কে বাবা-মায়ের সঙ্গে হাঁস কিনতে এসে অটো গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছে ৪ বছর বয়সী এক শিশু, নাজিয়া।
আজ মঙ্গলবার (১১ জুন) সকাল ৯টার দিকে মালীগ্রাম-কাউলীবেড়া সংযোগ সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত নাজিয়া দক্ষিণ কাউলীবেড়া গ্রামের জাহিদ আকনের মেয়ে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, নাজিয়া তার বাবা-মায়ের সঙ্গে হাঁস কিনতে এসে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এসময় বেপরোয়া গতিতে ছুটে আসা একটি অটো গাড়ি শিশুটিকে ধাক্কা দেয়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুপুর সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানে নাজিয়ার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিরাপদ সড়কের দাবিতে এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল