
পিরোজপুর প্রতিনিধি
উৎসবমূখর পরিবেশে পিরোজপুর সাংবাদিক ইউনিয়ন (পিইউজে)’র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকাল ১১ টার দিকে সংগঠনের কার্যালয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন এবং জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের উপস্থিততে অনুষ্ঠিত হয়েছে ভোটগ্রহণ।
২ঘন্টাব্যাপী ভোটগ্রহণ শেষে দুপুর ১টায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. জাকির হোসেন ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে ২৫ সদস্যের মধ্যে ১৬ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ভোরের পাতার পিরোজপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ নাছির উদ্দীন এবং ২১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হয়েছেন জিটিভি (গাজী টেলিভিশন)’র জেলা প্রতিনিধি মো.নাঈম হোসেন তালুকদার।
নির্বাচনে জয়ী হয়ে সভাপতি মোহাম্মদ নাছির উদ্দীন বলেন, ‘এই বিজয় শুধু আমার একার নয়, এটি সাংবাদিক ইউনিয়নের সকল সংবাদকর্মীর সম্মিলিত চেষ্টার ফল। আমরা ঐক্যবদ্ধভাবে সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করবো।’
সাধারণ সম্পাদক মো. নাঈম তালুকদার বলেন,‘আমি কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিতে চাই না। তবে সংগঠনের স্বার্থে, সদস্যদের পাশে থেকে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে আমরা সাংবাদিক ইউনিয়নকে আরও শক্তিশালী ও মর্যাদাপূর্ণ করে তুলবো, ইনশাআল্লাহ।’
নির্বাচন-পরবর্তী পরিবেশ ছিল শান্তিপূর্ণ ও আনন্দঘন। নতুন নেতৃত্বের মাধ্যমে পিরোজপুর সাংবাদিক ইউনিয়ন আরও গতিশীল ও কর্মমুখর ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল