মো: মিলন আহাম্মেদ দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুরের বিরল উপজেলার রাজারামপুর ইউনিয়নে প্রবাহিত পুনর্ভবা নদীতে ভাঙন শুরু হয়েছে। টানা একদিনের ভারী বর্ষণে নদীতে সৃষ্ট তীব্র স্রোতের ফলে হঠাৎ করেই তীর ভেঙে পড়ছে, যা স্থানীয়দের মাঝে চরম উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি করেছে।
স্থানীয়রা জানান, হঠাৎ করে নদীর স্রোত বেড়ে যাওয়ায় বসতবাড়ি ও ফসলি জমি নদী গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যে কিছু জায়গায় ভাঙনের ফলে নদীর পাড়ের মাটি ধসে পড়েছে।
রাজারামপুর ইউনিয়নের কয়েকজন বাসিন্দা বলেন, “এভাবে ভাঙন চলতে থাকলে আমাদের ঘরবাড়ি আর থাকবে না। আমরা দ্রুত নদী তীর সংরক্ষণের দাবি জানাই।”
এদিকে উপজেলা প্রশাসনের একাধিক সূত্র জানিয়েছে, ভাঙনের খবর পেয়ে স্থানীয় প্রশাসন ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
বিপর্যয় রোধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল