দিনাজপুরের বিরল উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) রাত আনুমানিক ১০:৩০ মিনিটে উপজেলার ৩ নম্বর ধামইর ইউনিয়নের ঝুকুরঝাড়ি বাজার সংলগ্ন তেল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি যানবাহনের ধাক্কায় ওই নারী ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।
নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বিরল থানা পুলিশের এক কর্মকর্তা জানান, দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে। নিহতের পরিচয় শনাক্ত ও দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল