মো: মিলন আহাম্মেদ দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের আট জেলার ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিনেই বাংলা প্রথম পত্র পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১,২৯১ জন পরীক্ষার্থী। যা মোট পরীক্ষার্থীর ১.৩৫ শতাংশ।
প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল মোট ৯৫,৬১৭ জন শিক্ষার্থীর। তবে পরীক্ষায় উপস্থিত হয় ৯৪,৩২৬ জন। কোনও পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়নি বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।
বোর্ডের পাঠানো তথ্য বিবরণী অনুযায়ী, জেলায় জেলায় অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল নিম্নরূপ:
রংপুর: ২১৮ জন
গাইবান্ধা: ২২১ জন
নীলফামারী: ১৪০ জন
কুড়িগ্রাম: ১৫৪ জন
লালমনিরহাট: ১০২ জন
দিনাজপুর: ২৪৩ জন
ঠাকুরগাঁও: ১২৩ জন
পঞ্চগড়: ৯০ জন
দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলীর স্বাক্ষরিত এক তথ্য বিবরণীতে এই পরিসংখ্যান গণমাধ্যমের কাছে পাঠানো হয়।
এ বছর পরীক্ষার পরিবেশ শান্তিপূর্ণ থাকলেও পরীক্ষার্থীদের এই অনুপস্থিতির হার নিয়ে শিক্ষা সংশ্লিষ্টদের মাঝে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল