মো: মিলন আহাম্মেদ দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে। তবে নিহত নারীর নাম-পরিচয়
এখনও জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে বোচাগঞ্জ উপজেলার একটি রেলক্রসিংয়ের কাছে এই দুর্ঘটনা ঘটে। পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই নারী।
বিষয়টি নিশ্চিত করে বোচাগঞ্জ থানা পুলিশ জানায়, নিহতের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়রা ধারণা করছেন এটি আত্মহত্যা হতে পারে, তবে পুলিশ তদন্ত করে দেখছে বিষয়টি।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল