দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ‘আমাদের ক্লিনিক’ নামে একটি বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানকে লাইসেন্স না থাকায় ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৫ জুন) বিকেল ৫টায় এ অভিযান পরিচালনা করেন বীরগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা।
অভিযান চলাকালীন সময় দেখা যায়, প্রতিষ্ঠানটির কোনো বৈধ লাইসেন্স নেই। এ অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং জনগণের সুরক্ষার স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে। অনুমোদনবিহীন বা অবৈধভাবে পরিচালিত কোনো প্রতিষ্ঠানকে ছাড় দেওয়া হবে না বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ বিষয়ে স্থানীয় স্বাস্থ্যসচেতন নাগরিকরা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানান এবং নিয়মিত নজরদারির দাবি জানান।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল