
ফরিদপুরের ভাঙ্গায় সামাজিক বনায়ন বৃদ্ধি,বজ্রপাত প্রতিরোধ,গাছের ছায়া ও সৌন্দর্য বৃদ্ধিতে তালগাছের চারা রোপণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার আলগী ইউনিয়নের কৈখালী বিদ্যানন্দী সড়কের দু,পাশে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রণোদনার আওতায় দুই শতাধিক দেশীয় জাতের তাল গাছের চারা রোপণ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল - মামুনের সার্বিক তত্তাবধানে কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান। এ ব্যাপারে নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, রাস্তার দুইপাশে তালগাছের চারা রোপন করার মধ্যে দিয়ে সামাজিক বনায়ন ও বজ্রপাত প্রতিরোধ এবং পরিবেশ সুরক্ষায় বিশেষ ভূমিকা রাখবে।কৃষি কর্মকর্তা মোল্লা আল মামুন বলেন, তালগাছ পরিবেশ বান্ধব,বজ্রপাত প্রতিরোধক এবং ছায়া ও ফল প্রদান করে। তিনি এ কর্মসূচী বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম,ম,সিদ্দিক মিয়া,উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার, মোঃ ইকবাল হোসেন,উপ-সহকারী কৃষি অফিসার মোঃ হাবিবুর রহমান, মোঃ বেলায়েত হোসেন, সাংবাদিক মামুনুর রশীদ, এ,টি,এম, ফরহাদ নান্নু,সহ আলগী ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দসহ সংশ্লিষ্টরা।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল