
ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষনাকে স্বাগত জানিয়ে বিএনপির সাবেক সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম ও সকল অংগসংগঠনের আয়োজনে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ উপলক্ষে ভাঙ্গা ঈদগাহ মাদ্রাসা চত্বর থেকে বাদ্যযন্ত্র সহকারে একটি বর্নাঢ্য মিছিল বের হয়ে বিশ্বরোড সহ বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ঈদগাহ মাদ্রাসা চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সভায় মিলিত হয়। এ সময় বক্তারা ১৫ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটিকে স্বাগত জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ফরিদপুর -৪ আসনের সম্ভাব্য প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুল, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপনকে শুভেচ্ছা জানান।
বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাংগঠনিক সম্পাদক আইয়ুব মোল্লা, পৌর বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান পান্না সহ অনেকে।
মোঃ সরোয়ার হোসেন
ভাঙ্গা, ফরিদপুর।
মোবাঃ ০১৭৩১৭১১৯৪৭
০৪-০৭-২৫
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল