
ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি-ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের চারাভিটা গ্রামে ঘুমের মধ্যে বিষধর সাপের কামড়ে আরফান মুন্সি(১৪) নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে ঐ গ্রামের মৃত মোঃ হাতেম মুন্সীর পুত্র এবং কাজী ওয়ালীউল্লাহ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
সোমবার দিবাগত রাতে ওই শিক্ষার্থী লেখাপড়া শেষ করে ঘুমিয়ে পড়লে তাকে বিষধর সাপে কামড় দেয়। হঠাৎ অসুস্থতা বোধ করে ঘরের সবাইকে ডেকে তুলে এবং আস্তে আস্তে আরফান তীব্র ব্যথায় নিস্তেজ হতে থাকে। পরে রাত ২টার দিকে তাকে ভাঙ্গা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কিশোরের চাচা ইমরান মুন্সি জানান, পোষা বিড়ালে কামড় দিয়েছে ভেবে প্রথমে বিষয়টি গুরুত্ব দেয়নি। পরে অবস্থার অবনতির পর তাকে ভাঙ্গা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক জানান যে, তাকে বিড়াল নয় বিষধর সাপে কামড় দিয়েছে। দীর্ঘ সময় হওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে।
আরফান মুন্সির মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল