
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শারসাকান্দি- বালিয়াচরা সংলগ্ন ট্রেনে কাটা পড়ে শামিমা আক্তার (আঙ্গুরী) নামে এক স্কুল শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা এ নিয়ে ভিন্ন মত রয়েছে। তবে প্রত্যক্ষদর্শী বেশ কয়েকজনে জানিয়েছেন তিনি ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার শারসাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং একই গ্রামের সাত্তার শিকদারের কন্যা ও ভাঙ্গা পোস্ট অফিসের কর্মচারী আশরাফ শেখের স্ত্রী । আজ বেলা ১২ টার দিকে ঢাকা থেকে বেনাপোলগামী রুপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তিনি নিহত হন। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেছে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে,দ্রুতগামী ট্রেনটি অতিক্রম করার সময় ট্রেনের নীচে কাটা পড়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন। তবে একটি সূত্র জানিয়েছে বেশ কয়েক দিন যাবৎ স্বামীর টিকটক করা এবং বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এ নিয়ে শুক্রবার কলহ চরম পর্যায়ে পৌছলে তিনি রেলের নীচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি স্বামী-স্ত্রীর মধ্যে হয়তো কোন বিষয় নিয়ে মনোমালিন্য ছিল। এরই জের ধরে ওই শিক্ষিকা ট্রেনের নিচে কাটা পড়ে আত্মহত্যা করেন। রেল পুলিশকে খবর দেওয়া হয়েছে। রেল পুলিশের কর্মকর্তারা এসে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। প্রাথমিক শিক্ষক সমিতি ভাংগা উপজেলা শাখার সভাপতি মোঃ সামচুল হক মাতুব্বর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল