ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের কোষাভাঙ্গা গ্রাম থেকে রনি মিয়া (৩৫) নামের এক আখের রস বিক্রেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। সে উক্ত গ্রামের আবদুল খালেকের পুত্র।রোববার সকালে সংবাদ পেয়ে ভাঙ্গা থানা উপপরিদর্শক মোঃ হাবিবুর রহমান ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।পরে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত রনির স্ত্রী ইমা আক্তার জানান, রনির সাথে তার ১০ বছর আগে বিবাহ হয়।বিবাহের পর থেকে স্বামীকে নিয়ে বাবার দেওয়া বাড়িতেই তারা একত্রে বসবাস করে আসছিলেন। তাদের ঘরে তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে। এছাড়া ইমা আক্তার বর্তমানে সন্তান সম্ভবা। ঘটনার রাতে উভয়ই একত্রে বসে রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে ঘরের মাঝে আড়ার সাথে স্বামী রনির লাশ ঝুলতে দেখে ইমা আক্তার। এসময় তার আর্তচিৎকারে আশপাশের লোকজন সহ স্থানীয়রা ঘটনাস্থলে এসে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে ।ধারণা করা যাচ্ছে আখের রস বিক্রি করে অভাবের তাড়নায় সংসার চালাতে হিমসিম খেতে হত। এ কারণে হয়তো আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত ঘটনা তদন্তের মাধ্যমে জানা যাবে বলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল