
মো: তুহিন ফয়েজ,চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপি‘র নেতা- কর্মিদের সাথে ইউনিয়ন বিএনপির সভাপতি জুয়েল পাটোয়ারীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ৷
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে চরকাশিম বাজারে ৭,৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ৷
মতবিনময় সভায় এখলাছপুর ইউনিয়ন বিএনপি‘র সভাপতি জুয়েল পাটোয়ারী বলেন, 'আধুনিক বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের বিকল্প নেই’
দেশের চলমান সংকট মোকাবিলা এবং আগামীর আধুনিক বাংলাদেশ গড়ার নেতৃত্বে তারেক রহমানের কোনো বিকল্প নেই ৷
“৫ আগস্টের গণঅভ্যুত্থানের নায়ক ও নতুন বাংলাদেশ বিনির্মাণের কারিগর তারুণ্যের প্রতীক তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কিছু দেশি-বিদেশি ষড়যন্ত্রকারী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে। তবে দেশের সাধারণ মানুষ জানে, তার দীর্ঘ ত্যাগ ও পরিশ্রমেই দেশে গণতন্ত্র ফিরে এসেছে। আগামী দিনের আধুনিক বাংলাদেশ গড়বে তারেক রহমানের হাত ধরেই।” সেই লক্ষেই আমরা বিএনপি‘র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মেহাম্মদ জালাল উদ্দিনের নির্দেশে তারেক জিয়ার হাতকে আরো শক্তিশালি করার লক্ষে এখলাছপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করছি ৷
মতবিনিময়ে জাতীয়তাবাদী বিএনপি'র সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এখলাছপুর ইউনিয়ন বিএনপি‘র সভাপতি জুয়েল পাটোয়ারী ৷
মতবিনিময়ে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি‘র কৃষি বিষয়ক সম্পাদক কাশেম মল্লিক,মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, এখলাছপুর ইউনিয়ন বিএনপির সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক কবির বেপারী, সহসাধারণ সম্পাদক মাহবুব ,সহ সভাপতি জাফর বকাউল,বিএনপি নেতা অরুণ মিয়াজী, এখলাছপুর ইউনিয়ন যুবদলের সহসভাপতি জাহাঙ্গীর আলম,
যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন তপদার,এখলাছপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাসেল মিয়াজী, সদস্য সচিব নয়ন সিকদার,
এখলাছপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল মামুন আতিক, মতলব উত্তর উপজেলা ছাত্রদল নেতা হযরত আলী গালিবসহ ইউনিয়ন বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ ৷
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল