
ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধিঃএকজন শিক্ষক আসছেন।পাশ থেকে শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুল বৃষ্টি হচ্ছে। ফুল দিয়ে,শ্রদ্ধা আর ভালবাসা সবটুকু উজাড় করে দিচ্ছে তার শিক্ষার্থী তার সহকর্মীবৃন্দ।এমনই বিরল এক ভালোবাসায় সিক্ত হলেন একজন শিক্ষক। ফরিদপুরের ভাঙ্গায় কাজী শামসুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা বেলী আহমেদকে অবসরজনিত বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।২৩শে জুলাই -২০২৫ বুধবার তাকে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করা হয়। চাকরি জীবনে তিনি ৩১ বছর এভ বিদ্যালয় কর্মরত ছিলেন। মনিরুজ্জামান মুন্সির সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় এর শিক্ষক শিক্ষিকা সহ সকল শ্রেণীর শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্ত, বিশিষ্ট সমাজ সেবক রাজনৈতিক ব্যক্তিত্ব সাংবাদিক ওবায়দুল আলম সম্রাট,সিনিয়র শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন, চিন্তা হরন সাহা, মোঃ খালেদুর রহমান, আশিকুর রহমান, গুলশান আরা বেগম প্রমূখ। পরে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষক বেলী আহমেদের হাতে বিভিন্ন ধরনের পুরস্কার তুলে দেওয়া হয়।
মোঃ সরোয়ার হোসেন
ভাঙ্গা, ফরিদপুর।
মোবাঃ ০১৭৩১৭১১৯৪৭
২৩.০৭.২৫
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল