
ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের খামিনারবাগ গ্রামে জমাজমির দ্বন্দে ২ নারীকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। আহতরা হলো ওই গ্রামের সিরাজুল শেখের স্ত্রী ববিতা আক্তার (৩৭) এবং নজরুল ইসলামের স্ত্রী পলি বেগম(৩০)। তাদেরকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযোগ ও ক্ষতিগ্রস্তদের সূত্রে জানা গেছে, ওই গ্রামের প্রতিবেশী লুৎফর শেখ গংদের সাথে দীর্ঘদিন যাবত জমাজমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। বুধবার সকালে বাড়ির সীমানা নিয়ে সকালে লুৎফর শেখ, স্বপন শেখ,রিপন শেখ, হালিম শেখ সহ ৬/৭ জন সংঘদ্ধভাবে অতর্কিতভাবে হামলা চালায়। হামলায় ওই দুই নারী গুরুতর আহত হয়।
ভুক্তভোগী সিরাজুল শেখ বলেন, আমি গরীব মানুষ। প্রতিবেশী প্রতিপক্ষ প্রভাবশালী ও প্রতিপত্তিশীল হওয়ায় জোরপূর্বক আমার বাড়ির জায়গা দখল করে আসছে।আজ আমরা কিছু বলার আগেই আমাদের উপর হামলা চালায়।
মোঃ সরোয়ার হোসেন
ভাঙ্গা, ফরিদপুর।
মোবাঃ ০১৭৩১৭১১৯৪৭
তাং২৩.০৭.২৫
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল