
মো: তুহিন ফয়েজ,মাইলস্টোন কলেজে
বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বুধবার (২৩ জুলাই, ) মাগরিবের নামাজের পর চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে দঃ বোরচর বিএনপি কার্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয় ৷
উক্ত দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, বিশেষ করে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য বিশেষভাবে দোয়া করা হয়।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, “এই মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং তাদের ধৈর্য ধারণ করার তাওফিক কামনা করছি।”
বক্তারা বলেন, “যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি ট্রেনিংয়ের জন্য উপযুক্ত ছিল না। এমন ঝুঁকিপূর্ণ অব্যবস্থাপনাকে আর চলতে দেওয়া যায় না। রাষ্ট্রের প্রতিটি ইনস্টিটিউশনকে দুর্নীতিমুক্ত করে আরও শক্তিশালী ও সময়োপযোগী করে গড়ে তুলতে হবে।”
তারা আরও বলেন, “ফায়ার সার্ভিস ও উদ্ধার কার্যক্রমে ব্যবহৃত যন্ত্রপাতি ও প্রশিক্ষণ আধুনিক বিশ্বের মতো হওয়া প্রয়োজন। উন্নত দেশগুলোতে যেভাবে দ্রুততম সময়ের মধ্যে ক্ষয়ক্ষতি হ্রাস করে উদ্ধার তৎপরতা পরিচালিত হয়, তেমন প্রযুক্তি ও দক্ষতা বাংলাদেশেও যুক্ত করা সময়ের দাবি।”
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এখলাছপুর ইউনিয়ন বিএনপি‘র নেতা বাবুল বেপারী, এখলাছপুর ইউনিয়ন তাতিদলের সভাপতি ফারুক খান,সাধারণ সম্পাদক রিয়াদ প্রধান,সাংগঠনিক সম্পাদক নুরমিয়া হাওলাদার,ইউনিয়ন শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আঃ রহমান মোল্লাহ,বিএনপি নেতা হালিম বেপারী,যুবদলের নেতা ইউনুস সরকারসহ এখলাছপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ৷
মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন দঃ বোরচর জামে মসজিদের ইমাম মাওলানা আঃ করিম ৷
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল