
ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় "বাংলাদেশ কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের" নির্দেশনায় প্রায় ৫০ টি বেসরকারি কিন্ডারগার্টেন ও প্রি-ক্যাডেট স্কুলের ৪ শতাধিক শিক্ষকগন সরকারি প্রাথমিক বৃত্তিপরিক্ষায় তাদের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছেন। বৃহস্পতিবার সকাল ১১ টায় ভাঙ্গা উপজেলা কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশণের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ৪ শতাধিক শিক্ষক ও অভিভাববগন অংশ নেন।
মানববন্ধনটি উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি কুমারেশ ভৌমিকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো: রকিবুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো: ইসাহাক মিয়া, সহ- সভাপতি আকলিমা আক্তার, উপদেষ্টা মো: জালাল উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, গত ১৫ জুলাই প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক এবং ১৭ জুলাই প্রকাশিত পরিপত্র অনুযায়ী প্রাথমিক বৃত্তি পরিক্ষায় শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করতে পারবে। এতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি প্রাথমিক বৃত্তি পরিক্ষায় অংশ গ্রহণ করতে না পারে তবে শিক্ষার্থী ও তাদের পরিবারের উপর মানুষিক চাপ ও বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। তাই বৈষম্যমূলক পরিপপত্রটি বাতিলের দাবি জানান বক্তারা।
বক্তারা আরও দাবি করেন, জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাই নাই। প্রাথমিক বৃত্তি পরিক্ষায় বৈষম্য নয়। মেধার মূল্যায়ন চাই। সরকারের এ সিদ্ধান্তে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে। এতে শিক্ষার্থীরা সরকারি বৃত্তিপ্রাপ্তির সুযোগ থেকে বঞ্চিত হবে। পরে বক্তারা সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে তাদের দাবি-দাওয়া পূরনের বিবেচনায় প্রধান উপদেষ্টা বরাবর একটি স্বারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান,বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে একটি স্বারকলিপি পেয়েছি। যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রেরন করা হবে।
মোঃ সরোয়ার হোসেন
ভাঙ্গা, ফরিদপুর।
মোবাঃ ০১৭৩১৭১১৯৪৭
তারিখঃ২৩/০৭/২০২৫
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল