
ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধিঃফরিদপুরের ভাঙ্গায় গনঅধিকার পরিষদের আয়োজনে জুলাই- আগষ্ট শহীদ এবং সম্প্রতি রাজধানীর উত্তরায় মাইলষ্টোন স্কুল এন্ড কলেজে নিহত শিক্ষার্থীদের স্মরনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার বিকেলে মডেল মসজিদ সংলগ্ন গনঅধিকার পরিষদ ভাঙ্গা উপজেলা কার্যালয়ে
দোয়া মাহফিল পুর্বক আলোচনা সভায় বক্তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাড়িয়ে শিক্ষার্থীরা নিজের জীবন বিসর্জন দিয়েছে। তাদের উদ্যেশ্য ছিল একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা। কিন্তু তারা যে কারনে আত্মত্যাগ করেছিল তা আজও অধরা।তারা বলেন, গনঅধিকার পরিষদ সে আদর্শ বাস্তবায়নে দলটির সভাপতি নুরুল হক নুর নেতৃত্ব দিয়ে কাজ করছে। তারা আরও বলেন, ফ্যাসিবাদ মুক্ত হলেও চাঁদাবাজি,দূর্নীতি সহ যাবতীয় অনিয়ম এখনো বহাল রয়েছে। এতে জনসাধারণ চরম হতাশ।
গনঅধিকার পরিষদের আহবায়ক আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি তসলিম ইসলাম অভি,উপজেলা যুগ্ম সদস্য সচিব নাসির মোল্লা, যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার নাজমুল হাসান, আজাদ সরদার,যুগ্ম সদস্য সচিব সাব্বির আহমেদ প্রমুখ।সভার শুরুতে নিহতের স্মরণে এক মিনিট নিরবতা পালন এবং সভা শেষে নিহতের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
মোঃ সরোয়ার হোসেন
ভাঙ্গা, ফরিদপুর।
মোবাঃ ০১৭৩১৭১১৯৪৭
তাং২৫.০৭.২৫
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল