
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানের সর্বকনিষ্ঠ শহীদ আব্দুল আহাদ সহ দুই শহীদের কবরে দোয়া ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে ভাঙ্গা উপজেলা প্রশাসন। মঙ্গলবার(০৫আগস্ট) সকালে ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া গ্রামে শহীদ আব্দুল আহাদ এর কবরে দোয়া ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আতিকুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন,নির্বাচন কর্মকর্তা হাচেন উদ্দিন সহ সংশ্লিষ্ট কর্মকর্তা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ আশরাফ শেখ সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উ পস্থিত ছিলেন।
অন্যদিকে ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের ভদ্রাসন গ্রামে একই সময়ে ভাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়ার নেতৃত্বে ভাঙ্গা উপজেলা প্রশাসনের আরেকটি দল জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ধানমন্ডি আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির মানবিক শাখার ছাত্র উপজেলার তুজারপুর ইউনিয়নের ভদ্রাসন গ্রামের খালিদ হাসান সাইফুল্লাহ,'র কবরে দোয়া ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা- আল মামুন, ভাঙ্গা উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রোকিবুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের সর্বকনিষ্ঠ সদস্য আবদুল আহাদ ঢাকার যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকায় একটি ফ্লাট বাড়িতে তার বাবা মার সঙ্গে থাকতো। উনিশে জুলাই বিকেলে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ চলাকালীন নিজ বাসায় তিনি গুলিবিদ্ধ হন। রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ২০ শে জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। পরিবারের সদস্যরা তার মরদেহ পিতৃ ভূমি ভাঙ্গার পুকুরিয়া গ্রামে এনে পারিবারিক গোরস্থানে দাফন করেন।
অন্যদিকে ধানমন্ডি আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির মানবিক শাখার ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ ১৮ জুলাই বিকেলে ঢাকার আজিমপুর সরকারি আবাসিক এলাকার ২০ তলা ভবনের সাত নং বিল্ডিং এর উত্তর পাশে রাস্তায় বিক্ষোভ চলাকালীন গুলিবিদ্ধ হন। আন্দোলনকারীরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । গ্রামের বাড়ি ভাঙ্গায় তার মরদেহ নিয়ে আসা হয় এবং পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মোঃ সরোয়ার হোসেন
ভাঙ্গা, ফরিদপুর।
মোবাঃ ০১৭৩১৭১১৯৪৭
তাং০৫.০৮.২৫
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল