
ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা- মাওয়া- ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা মডেল মসজিদ সংলগ্ন সার্বিস লেনে বাস চাপায় বিল্লাল খান(৩৫)নামে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছে৷ এ ঘটনায় আহত হয়েছে আরও ২ জন। নিহত মোটরসাইকেল আরোহী ভাঙ্গা উপজেলার জান্দি গ্রামের দেলোয়ার খানের ছেলে। এতে গুরুতর আহত ২ জনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও ভাঙ্গা হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী ষ্টার ডিলাক্স নামক পরিবহনটি মোটরসাইকেলটিকে পিছন দিক থেকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক নিহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায়। ঘাতক বাসটি আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
মোঃ সরোয়ার হোসেন
ভাঙ্গা, ফরিদপুর।
মোবাইলঃ ০১৭৩১৭১১৯৪৭
তাং০৬.০৮.২৫
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল