
ভাঙ্গা (ফরিদপুর)ঃফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের গঙ্গাধরদী গ্রাম থেকে নার্গিস বেগম (৪০) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ওই গ্রামের একটি বাঁশবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয় । সে ঐ গ্রামের মোতালেব শেখের স্ত্রী। পরে মরদেহটির ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে প্রকাশ, বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন যাতায়াতের সময় বাঁশ বাগানের মধ্যে ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধূকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে।
এ ব্যাপারে ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, গঙ্গাদরদী গ্রামের একটি বাঁশবাগান থেকে গৃহবধূর গলায় ওড়না প্যাচানো ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে । ময়না তদন্তের জন্য মরদেহটি ফরিদপুর মর্গে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে।
মোঃ সরোয়ার হোসেন
ভাঙ্গা, ফরিদপুর।
মোবাইলঃ ০১৭৩১৭১১৯৪৭
তাং০৭.০৮.২৫
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল