ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা থানায় দীর্ঘ্য ১৭: বছর পর হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে ভাঙ্গা থানা হলরুমে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ভাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেনের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মোঃ আসিফ ইকবাল,।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন,। দীর্ঘ ১৭ বছর পর ভাঙ্গা থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হওয়ায় এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় কে ধন্যবাদ জ্ঞাপন করেন।
ভাঙ্গা থানায় এমন একটি খোলামেলা অনুষ্ঠান পেয়ে এলাকার সুধী সমাজ মন খোলা ভাবে তাদের বক্তব্য তুলে ধরেন।
এ সময় বক্তব্য রাখেন, বিএনপি নেতা মোহাম্মদ আইয়ুব মোল্লা, জামাত নেতা মাওলানা ছরোয়ার হোসেন, সাংবাদিক মোহাম্মদ মামুনুর রশিদ,এ,টি,এম, ফরহাদ নান্নু, মোহাম্মদ শাহাদাত হোসেন, মোহাম্মদ শামীম হোসেন, বিএনপি নেতা আলিয়াজ জামান লাভলু, মোহাম্মদ মিজানুর মুন্সী, মোহাম্মদ আলম মুন্সী, রাজু আহমেদ,পলাশ মুন্সী মুন্সি সুমন বুলুসহ বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এলাকার সুধী সমাজের এবং রাজনৈতিক ব্যক্তিত্বের বক্তব্য শুনে অনুষ্ঠানের প্রধান অতিথি আসিফ ইকবাল সকলের উদ্দেশ্যে বলেন, পুলিশ জনগনের সেবক, জনগণের সেবক হয়েই পুলিশ কাজ করতে বদ্ধপরিকর। এলাকার শান্তির রক্ষার্থে পুলিশকে সহযোগিতার করার আহ্বান করেন। মাদকের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করেন। প্রধান অতিথি বলেন,মাদকের ব্যাপারে আমরা কারো সাথে কোন আপোষ করবো না, আমি যতদিন এই থানায় আছি আমার একটাই কথা মাদকের ব্যাপারে কোন সুপারিশ নয়, মাদকের বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা করলাম।
মোঃ সরোয়ার হোসেন
ভাঙ্গা, ফরিদপুর।
১৩.০৮.২৫
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল