ভাঙ্গা( ফরিদপুর)প্রতিনিধিঃফরিদপুরের ভাঙ্গায় মাদক বিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ সোহাগ(২৫) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।সে জেলার নগরকান্দা উপজেলার ডাংগী ইউনিয়নের ডাংগি বাঙ্গাল কান্দার গ্রামের রেকো মিয়ার ছেলে এবং স্থানীয় আওয়ামী যুুবলীগ নেতা আমির হোসেনের ভাতিজা। শুক্রবার (১৫ আগস্ট) এক্সপ্রেসওয়ের ভাঙ্গার বগাইল টোল প্লাজায় তাকে আটক করে।সূত্র জানায় জেলা কার্যালয়ের উপ-পরিচালক শেখ মো: হাশেমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়,,দীর্ঘদিন ধরে আমির হোসেন অর্থায়ন ও প্রভাব খাটিয়ে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে। কয়েক মাস আগে ভাঙ্গা এলাকায় চালানো অভিযানে পালিয়ে যেতে সক্ষম হলেও পরবর্তীতে গ্রেপ্তার হওয়া অন্যান্য আসামিরা তদন্তে আমির হোসেনের নাম প্রকাশ করেন।
ধৃত সোহাগের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল