
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় পানিতে ডুবে যাওয়া নাতনীকে উদ্ধার করতে গিয়ে পানিতে ডুবেই দাদি আঁখি বেগম (৬২) এর মৃত্যু হয়েছে। তিনি ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের তুজারপুর পূর্বপাড়া গ্রামের আব্দুর রব শেখের স্ত্রী। রবিবার (১৭ আগষ্ট) দুপুর ২ টার দিকে এলাকাবাসী পানি থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
তুজারপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা ও তুজারপুর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য তানভীর মাতুব্বর বলেন, রবিবার দুপুর ১ টার দিকে আঁখি বেগম (৬২) তার নাতনি ( ছেলের মেয়ে) মিথিলা(৬)কে নিয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। বর্ষা মৌসুম হওয়ায় ওই পুকুরের পানি মাঠের পানির সাথে একাকার হয়ে গিয়েছিল। জায়গাটিতে পানির স্রোত ছিলো। স্রোতে নাতনি মিথিলা তলিয়ে গেলে দাদি আঁখি বেগম তাকে উদ্ধার করতে গিয়ে পানিতে তলিয়ে যান। এ সময় বেশ কয়েকজন এলাকাবাসী উদ্ধার কাজে অংশগ্রহণ করে। তারা মিথিলাকে জীবিত অবস্থায় উদ্ধার করে। কিন্তু দাদি আঁখি বেগমকে প্রায় আধাঘণ্টা খোঁজাখুঁজির পর ৩০ ফুট দূরবর্তী স্থান থেকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তিনি এক ছেলে ও দুই মেয়ের মা।
মোঃ সরোয়ার হোসেন
ভাঙ্গা, ফরিদপুর।
০১৭৩১৭১১৯৪৭
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল