
ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি:ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের চাড়ালদিয়া গ্রামে বিলের মধ্যে ভেসে থাকা বস্তাবন্দি এক যুবকের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল থেকেই ওই লাশের আশপাশে মারাত্মক পঁচা-দূর্ঘন্ধ টের পায় স্থানীয়রা। খোঁজাখুজির এক পর্যায়ে বিলের মধ্যে বস্তাবন্দি লাশ ভেসে উঠতে দেখে তারা পুলিশকে খবর জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রোববার বিকেলে মরদেহ উদ্ধার করে। তবে অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্ত করা যায় নি। তবে ৫/৬ দিন পূর্বে সদরপুরে নিখোঁজ হওয়া এক যুবকের মরদেহ বলে সন্দেহ করা হচ্ছে। মরদেহ সনাক্তে সিআইডির একটি টিম কাজ করছে।
এঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেন জানান, তিনি আরও জানান, লাশটি পচে-গলে যাওয়ায় প্রাথমিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায় নি। তবে চেষ্টা চলছে। অজ্ঞাত যুবককে হত্যার পর তার পেটে ও মাজায় ভারি বস্তা দিয়ে লাশটি বিলের একটি পুকুরের মধ্যে ডুবিয়ে রাখা হয়। কিন্তু বন্যা-বর্ষার কারণে পানির নিচ থেকে লাশ পচে গিয়ে উপরে ভেসে উঠায় স্থানীয়দের চোখে পড়ে।
ওসি জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গত ৪-৫ দিন আগে অজ্ঞাত ওই যুবককে নৃশংসভাবে হত্যা করা হয়। তার গলা, পেটের ভূড়ি ও পায়ের গোড়ালি কাটা ছিলো। এরপর লাশটি ডুবিয়ে রাখার জন্য পুকুরের মধ্যে লাশের সঙ্গে ভারি বস্তা বেধে রাখা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন রয়েছে।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল