মতলব উত্তর প্রতিনিধি:
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নীল নগর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সামাজিক সংগঠন নীল নগর স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর নতুন কার্যকরী কমিটি (২০২৫-২৬) ঘোষণা করা হয়েছে।
২০১০ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটির লক্ষ্য ছিল মেধাবী শিক্ষার্থীদের কল্যাণ ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ। সেই ধারাবাহিকতায় নতুন কার্যকরী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন রুবেল হোসেন।
নতুন কার্যকরী কমিটির অন্যান্য পদাধিকারীরা হলেন সহ-সভাপতি লিমন সরকার, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম শাকিল প্রচার সম্পাদক রাজীব সৈয়াল ক্রীড়া সম্পাদক সোহেল রানা শাকিব।
এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মোঃ সাকিব, রিফাত হোসেন, জুম্মন খান, মোঃ নায়েম হোসেন, মোহাইমিনুল মাহিন, আশিক রহমান, কাশমেরি আক্তার ও রেবেকা সুলতানা।
প্রতিষ্ঠালগ্ন থেকেই নীল নগর স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মতলব উত্তর উপজেলায় সামাজিক ও শিক্ষামূলক কাজে অবদান রেখে আসছে। প্রতিবছর সংগঠনের পক্ষ থেকে উপজেলাভিত্তিক উপবৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়। এছাড়া বৃক্ষরোপণ কর্মসূচি, মাদকবিরোধী র্যালি, বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক কার্যক্রমসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করে আসছে।
সংগঠনের নবনির্বাচিত সভাপতি ও সম্পাদক বলেন, আমরা নীল নগরের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মকে আরও শক্তিশালী করতে চাই। ভবিষ্যতে শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে আরও অগ্রণী ভূমিকা রাখতে এই কমিটি কাজ করবে।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল