
বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনা জেলার বামনা উপজেলায় মেসার্স ইরা ব্রিকস এর কারণে সরকারি বেড়িবাঁধ বিলুপ্তির পথে নষ্ট করছেন হাজার হাজার মানুষের যাতায়াত বেবস্থা স্থানীয় সুত্রে জানাযায় এই ইটের ভাঁটাটি দীর্ঘ ৮-১০ বছর ধরে চালাচ্ছেন সম্পুর্ন অবৈধভাবে নেই জেলা প্রশাসকের অনুমতি নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, এই অবৈধ ইটের ভাঁটার কারণে নষ্ট হচ্ছে শত শত একর ফসলের জমি কৃষক পারছেন না তাদের জমিতে ফসল উৎপাদন করতে নষ্ট হচ্ছে সকল প্রকার ফলের গাছ স্থানীয় মানুষ জানান এই ইটের ভাঁটা তৈরি হওয়ার আগে তাদের বসতভটার আশেপাশে বাগান বাড়িতে হাজার হাজার টাকার সুপারি হতো এখন আর হয়না আগে তালগাছ খেজুর গাছ নারিকেল গাছ থেকে কৃষকরা হাজার হাজার টাকা রোজগার করতেন এখন সেগুলো সবই বিলুপ্তি হয়ে গেছে, এমনকি বাজার ঘাটে যাওয়ার জন্য একমাত্র পথ সরকারি বেড়িবাঁধ সেটিও নষ্ট করছেন এই অবৈধ ইটের ভাঁটা মালিকরা,সরকারি বেড়িবাঁধের পাশে থেকে মাটি কেটে ব্যাবহার করেন ইট তৈরির জন্য যাঁর কারণে নদীতে ভাঙ্গনের কবলে পরছে বেড়িবাঁধটি, সরকারি বেড়িবাঁধের পাশের নদী থেকে লক্ষ লক্ষ টাকার রাজস্ব ফাঁকি দিচ্ছেন মাটি কেটে এমনকি বেড়িবাঁধের উপর সরকারি গাছগুলো কেটে ব্যাবহার করছেন ভাটার শ্রমিকদের রান্নার কাজে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্পষ্ট বলা আছে যে,ইটের ভাঁটা তৈরি করতে হবে এমন জায়গাতে যাঁর ১ কিলোমিটারের মধ্যে কোন ঘনবসতি থাকবে না, কোন স্কুল কলেজ মাদ্রাসা বাজার থাকবে না, কোন ফসল উৎপাদন করা জমি নষ্ট করতে পারবেন না, কিন্তু বামনা উপজেলার ইটের ভাঁটা মালিকদের জন্য যেন সবকিছু উল্টো, মেসার্স ইরা ব্রিকস এর ১০ গজের মধ্যে লক্ষ্মীপুরা ত্রিমুখী বাজার সরকারি আবাসন, ৫০-৬০ গজের মধ্যে রাজারহাট বাজার রাজারহাট শহীদ বাচ্চু মাধ্যমিক বিদ্যালয় রাজারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় দাউদখালী ইউনিয়ন পরিষদ অবস্থিত ২-৩ গজের মধ্যে লক্ষ্মীপুরা দাখিল মাদ্রাসা লক্ষ্মীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর মাঝে বহু বসতি বাড়িঘর অবস্থিত রয়েছে অথচ প্রশাসন নিচ্ছে না কোন প্রকার আইনগত বেবস্থা, এই বিষয় রাজারহাট শহীদ বাচ্চু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহির খান বলেন এই দূষিত ভাটার দোয়ার কারনে আমরা স্কুলের ছাত্রছাত্রীদের ঠিকমত ক্লাস নিতে পারছিনা মাঝে মধ্যেই ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পরে এরজন্য আমি অনেক বার লিখিত অভিযোগ দায়ের করেছি বরিশাল পরিবেশ অধিদপ্তর বরাবর বিভাগীয় কমিশনার বরাবর এবং বরগুনা জেলা প্রশাসক বরাবর সংবাদ সম্মেলন করেছি অনেক বার কিন্তু কোন পদক্ষেপ নেয়নি কতৃপক্ষ এখন আমরা নিরুপায় হয়ে আছি এই অবৈধ ইটের ভাঁটা মালিকদের কাছে, এখন আমি সরকারের কাছে আবেদন করতে চাই হয় এইসকল অবৈধ ইটের ভাঁটা বন্ধ করুন নয়তো আমাদের স্কুল মাদ্রাসা বাজার বন্ধ করুন, রাজারহাট বাজার কমিটির সভাপতি শামসুল আলম বলেন একই কথা, দাউদ খালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম মিয়াজি বলেন একই কথা এমনকি যে ইউনিয়ন পরিষদের আওতায় এই ইটের ভাঁটা সেই বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুল হক হিমু বলেন আমার ইউনিয়ন পরিষদের আওতায় ৯ টি ওয়ার্ড তার মধ্যে সাস্থ্য ঝুঁকিতে রয়েছে ৩ নং ওয়ার্ড এর মানুষ শুধু এই ইটের ভাটার কারণে তিনি কোন বেবস্থা গ্রহণ করছেন কিনা জানতে চাইলে তিনি বলেন আমি দায়িত্ব নেয়ার পড়ে থেকে বারবার তাদের বলেছি ভাটার কার্যক্রম বন্ধ করার জন্য কিন্তু তাঁরা আমার কথা আমলে নিচ্ছেন না, এই বিষয় বরগুনা জেলার পরিবেশ
অধিদপ্তর এর সহকারী পরিচালক এর সাথে কথা বললে তিনি জানান আমরা কোন প্রকার ছাড়পত্র দিচ্ছি না যদি তাঁরা আমাদের অনুমতি ছাড়া ভাটার কার্যক্রম চালান তাহলে আমরা আইনগত বেবস্থা গ্রহণ করবো, এই বিষয় বরগুনা জেলা প্রশাসকের সাথে কথা বলা সম্ভব হয়নি, তবে বামনা উপজেলা প্রশাসন উপজেলা নির্বাহী অফিসার বলেছেন এরকম যদি অবৈধভাবে তাদের কার্যক্রম চালান তাহলে আমরা আইনগত বেবস্থা গ্রহণ করবো, সাধারণ মানুষ ও স্কুল মাদ্রাসার শিক্ষার্থীদের একটাই দাবি অবৈধ ইটের ভাঁটা বন্ধ করতে হবে।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল