
সাঁথিয়া( পাবনা) প্রতিনিধিঃ
"যোগ্য নেতৃত্ব ও আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে" পাবনার সাঁথিয়ায় জান্নাতুল আতফাল মাদরাসার শিক্ষার্থীদের নাজেরা কোরআন পাঠ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার ( ২৭ আগস্ট) সকালে উপজেলা হলরুমে জান্নাতুল আতফাল মাদরাসার প্রধান শিক্ষক মাসুদ হোসেনের সভাপতিত্বে অতিথির বক্তব্য দেন সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ( ভারপ্রাপ্ত) সুলতান আহমেদ।
এসময় আরো উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল গফুর, ইমাম হোসেন একাডেমির প্রধান শিক্ষক মোস্তফা কামাল মানিক প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জান্নাতুল আতফাল মাদরাসার শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী, সাঁথিয়ার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও অভিভাবকগণ।
কোরআন পাঠ উদ্বোধন অনুষ্ঠানে ৩০ জন শিক্ষার্থীদের কোরআন পাঠ করান হাফেজ মাওলানা আবু ইউসুফ।
অনুষ্ঠান শেষে দরিদ্র শিক্ষার্থীদের কোরআন ক্রয়ের অর্থ মাদরাসার প্রধান শিক্ষকের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না।
অনুষ্ঠানে ঢুকতেই চোখে পরে ছোট শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা যা খুবই "মনমুগ্ধকর"।###
আব্দুল রউফ
২৭-০৮-২৫ ইং
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল