
অপু, স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে ও যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে ঈদে মিলাদুন্নবী। দেশের বিভিন্ন স্থানে মাজারে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন আয়োজকেরা। এসব ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও দাবি জানান তারা। প্রিয় নবী হজরত মোহাম্মদ (সা) এর আদর্শ জীবনে ধারণ করার আহ্বান জানান বক্তারা।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকেই নগরীতে শুরু হয় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা কর্মসূচি। সকাল পৌনে ১১টায় নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সবচেয়ে বড় জশনে জুলুশ বা ধর্মীয় মিছিল। এসময় রাজপথে চলতে থাকে কুরআন শরীফ তিলওয়াত, সূরা পাঠ, হামদ ও নাত। এসময় প্রিয় নবীর শানে দরুদ শরীফ পাঠ করে মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দেশ-জাতির উন্নতি ও অগ্রগতি কামনা করা হয়। দিবসটি উপলক্ষে জেলখানা, এতিম খানা, হাসপাতাল সহ বিভিন্ন সরকারি বেসরকারি ভবন এবং প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল