
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে বিচ্ছিন্ন করে ফরিদপুর-২ অন্তর্ভুক্তির প্রতিবাদে উপজেলা বিএনপির উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। আজ দুপুর বারটার দিকে ফরিদপুর -বরিশাল মহাসড়কের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত বিশ্বরোড গোলচত্বর সেতুর নীচে ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচিতে এক আলোচনা সভায় বক্তারা দুটি ইউনিয়নকে অন্য সংসদীয় আসনে স্থানান্তরের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এটিকে পুনরায় ফিরিয়ে আনার দাবী জানান। বিক্ষোভকারীরা বলেন, আমরা ভাঙ্গা উপজেলা রেখে নগরকান্দার সঙ্গে যুক্ত হতে চাইনা। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ আইয়ুব মোল্লা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল আলম সম্রাট, ওহিদ চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক ফজলে সোবাহান শামীম, যুগ্ন সম্পাদক আবু সাঈদ মুন্সী, আলমগীর কবিরাজ,সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বিটু মুন্সি, সহসাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান তুরান, কৃষক দলের সভাপতি খন্দকার আবদুস সামাদ,সাধারণ সম্পাদক কামরুল হাসান, পৌর বিএনপির সদস্য মিজানুর রহমান পান্না সহ বিএনপি,ছাত্রদল,যুবদল,কৃষকদল সহ অংগসংগঠনের নেতৃবৃন্দ।
মোঃ সরোয়ার হোসেন
ভাঙ্গা, ফরিদপুর।
মোবাঃ ০১৭৩১৭১১৯৪৭
তাং-০৭.০৯.২৫
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল