
আবদুল্লাহ নুর
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের নাজিরপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের বহিস্কৃত নেতা ইস্রাফিল হাওলাদার ও জাতীয় পার্টি ( জাপা) উপজেলার সভাপতি নাজিরপুর সদর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আল আমিন খান জামায়াত ইসলাম যোগদান করেছেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় নাজিরপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক প্রতিনিধি সমাবেশে সদস্য ফরম পূরণের মাধ্যমে এই যোগদান করেন। জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুর রাজ্জাক জানান, এ সময় তাদের সাথে আরো ৪০ থেকে ৫০ জন ব্যক্তি জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে ও মাওলানা আবু দাউদ এর সঞ্চালনায় আয়োজিত এক প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী।
ইস্রাফিল হাওলাদার জানান, একজন মুসলমান হিসেবে সমাজে দ্বীন কায়েম করা আমার কর্তব্য, আমি চাই দেশে ইসলাম কায়েম হোক, জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শ ইসলামিক আদর্শে আদর্শিত নয়, বিধায় উক্ত দল থেকে বের হবে আমি জামায়াতে ইসলামে যোগদান করলাম এবং সাড়াজীবন ইসলামকে ধারণ করে বেঁচে থাকতে চাই।
আর জাপা থেকে যোগদান করা আল আমিন খান এর সম্পর্কে নাম প্রকাশে অনিচ্ছুক নাজিরপুর উপজেলার এক জাতীয় পার্টি'র নেতা বলেন ‘সে বহুরূপী। ক্ষণে ক্ষণে রং বদলায়। আমাদের দলে তার নাম থাকলেও সর্বদা সে পিছিয়ে থাকার চেষ্টা করত। আমরা তার জামায়াতে যোগদানে দলের কোন ক্ষতি হবে বলে মনে করি না’।
উল্লেখ্য, চলতি বছর ৯ মে জামায়াতের এক কর্মীর দোকান ঘরে খালেদা জিয়া জিয়াউর রহমান ছবি টানিয়ে দলীয় কার্যালয় বানানোর অপরাধ জেলা স্বেচ্ছাসেবক দল ইস্রাফিলকে বহিষ্কার করে। জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম জানান, নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক যুগ্ম আহবায়ক এলাকায় চাঁদাবাজী মাদক ব্যবসায়ী সহ একাধিক অপকর্মের অভিযোগ নাজিরপুর উপজেলা বিএনপি সুপারিশ তাকে চলতি বছর ৯ মে কেন্দ্রের নির্দেশ স্থায়ীভাবে বহিষ্কার করে সংগঠন টি।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল