
ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় দুটি ইউনিয়নকে বিচ্ছিন্ন করে ভিন্ন সংসদীয় আসনে যুক্ত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। নির্বাচন কমিশন কর্তৃক অযৌক্তিকভাবে ফরিদপুর -৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে বিচ্ছিন্ন করে ফরিদপুর-২( নগরকান্দা -সালথা) এর সাথে সংযুক্তির প্রতিবাদে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। শনিবার বিকেলে উপজেলার আলগী ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এ সংবাদ সম্মেলনে এলাকার বিশিষ্ট জনেরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলনে আগামী তিনদিন ঢাকা- খুলনা,ঢাকা- বরিশাল মহাসড়কের ২১ জেলার প্রবেশদ্বার খ্যাত ভাঙ্গা বিশ্বরোড,মুনসুরাবাদ, সুয়াদী,হামিরদী,পুখুরিয়া, পুলিয়া বাসষ্টান্ড,ভাঙ্গা, পুখুরিয়া রেলস্টেশন সহ সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা হয়।৷ দাবী আদায় না হওয়া পর্যন্ত সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত অবরোধের মাধ্যমে রাজধানীর সাথে যোগাযোগ বন্ধ করা হবে বলে জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সর্বদলীয় ঐক্য পরিষদের সভাপতি আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম.ম. ছিদ্দিক মিয়া। সাংবাদিক এ,টি,এম ফরহাদ নান্নুর সঞ্চালনায় মোঃ পলাশের সার্বিক তত্ত্বাবধানে সম্মেলনে বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব মোল্লা,জামায়াতে ইসলামী উপজেলা আমির মাওলানা সারোয়ার হোসাইন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমম্বয়ক তসলিম ইসলাম অভি, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি আতিয়ার রহমান, ইউপি চেয়ারম্যান মনসুর আহমেদ মুন্সী। উল্লেখ্য যে, সম্প্রতি ফরিদপুর,-৪ সংসদীয় আসন থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে বিচ্ছিন্ন করে ফরিদপুর-২ আসনে যুক্ত করে নির্বাচন কমিশন গেজেট প্রকাশের পর থেকে বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এলাকাবাসী।।
মোঃ সরোয়ার হোসেন
ভাঙ্গা,ফরিদপুর।
মোবা:০১৭৩১৭১১৯৪৭
তাং১৩.০৯.২৫
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল