
ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা- মাওয়া -ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগামী মোটরসাইকেল ধাক্কা দিলে ফাহিম মাতুব্বর (১৯) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় রাকিবুল (২০) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার বামনকান্দা বাসস্ট্যান্ড সংলগ্ন তমা ফিলিং স্টেশনের সামনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাহিম মাতুব্বর উপজেলার তুজারপুর ইউনিয়নের উচাবাড়ি গ্রামের মালেক মাতুব্বরের ছেলে। আহত রাকিবুল একই এলাকার ফজু শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে প্রকাশ, ভাঙ্গা থেকে মোটরসাইকেলযোগে মালিগ্রামের উদ্দেশ্যে যাওয়ার সময় দ্রুত গতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সার্ভিস লেনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ফাহিম মাতুব্বর ঘটনাস্থলেই নিহত হন এবং রাকিবুল মারাত্মক আহত হন। পুলিশ মরদেহটি উদ্ধার করেছে।
মোঃ সরোয়ার হোসেন
ভাঙ্গা, ফরিদপুর।
মোবা:০১৭৩১৭১১৯৪৭
১৩.০৯.২৫

পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল