
পাবনা সাঁথিয়া প্রতিনিধি মোঃ আব্দুর রউফ
প্রায় সোয়া ৯ কোটি টাকা ব্যয়ে পাবনার বেড়া উপজেলা হেড কোয়াটার থেকে নাকালিয়া পর্যন্ত জিসিএস সড়ক শক্তিশালী ও প্রশস্তকরণ কাজ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় এ কাজ উদ্বোধন করেন বেড়া উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোরশেদুল ইসলাম।
বেড়া উপজেলা হেড কোয়াটার থেকে নাকালিয়া পর্যন্ত ৫ দশমিক ২১৮ কিলোমিটার রাস্তা প্রশস্ত ও শক্তিশালীকরণ কাজে ব্যায় ধরা হয়েছে প্রায় ৯ কোটি ২৬ লাখ ৮১ হাজার ১৩১ টাকা। সড়কটি ২৪ ফুট প্রশস্ত করা হবে। এর মধ্যে ১৮ ফুট হবে পাঁকা এবং উভয় পাশে ৩ ফুট করে সোলডার থাকবে। এ কাজ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বেড়া অফিস।
এ উপলক্ষে বেড়া দি পপুলা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেড়া উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোরশেদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বেড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ মোজাম্মেল হক, বেড়া পৌর বিএনপি সভাপতি আলহাজ্ব ফজলুর রহমান ফকির। এ সময় উপস্থিত ছিলেন বেড়া প্রেসক্লাব সভাপতি মোঃ শফিউল আযম, পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ মঈন উদ্দিন খাঁজা প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন বেড়া এলজিইডি'র উপজেলা প্রকৌশলী মোঃ সাইদুর রহমান মিয়া।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল