
নাজমুল এইচ খান, শৈলকূপা (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপায় ৩৫ পিস ইয়াবাসহ আলোচিত সন্ত্রাসী ও মাদক কারবারি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা মেহেদী (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৯ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার দিগনগর ইউনিয়নের দেবতলা গ্রামে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মেহেদী দেবতলা গ্রামের মতিয়ার মিয়ার ছেলে এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন দিগনগর ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি। তিনি শৈলকুপার সিনিয়র সাংবাদিক আলমগীর অরণ্যের হত্যাচেষ্টা মামলার আসামি বলেও জানা গেছে।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খানের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে ইন্সপেক্টর (তদন্ত) শাকিল আহমেদের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ হুমায়ুন কবির, এএসআই (নিঃ) আনিছুর রহমান ও এএসআই মোঃ কামরুল ইসলামের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
ওসি মাসুম খান জানান, আটক মেহেদী একজন চিহ্নিত মাদক কারবারি ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা। তাকে রোববার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক ব্যবসায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
পরিচালনা পরিষদ:
ভারপ্রাপ্ত সম্পাদক: তানজির আহম্মেদ সানি তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল